আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৫:১৩, ২৫ নভেম্বর ২০২০
নারীদের বিনা মূল্যে ন্যাপকিন দিবে স্কটল্যান্ড
ফাইল ছবি
বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনা মূল্যে সব নারীকে ন্যাপকিন সরবরাহ করতে যাচ্ছে স্কটল্যান্ড। নারীরা যেন সহজে পণ্যগুলো পান সে জন্য একটি আইন করেছে দেশটি।
‘পিরিয়ড পোভার্টি’ নামের ওই আইনে বলা হয়েছে, স্কুল-কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত ঋতুস্রাবের পণ্য বিনা মূল্যে দিতে হবে। সমাজের অন্য নারীরাও এটি বিনা মূল্যে নিতে পারবেন।
আইনের অধীনে স্কটিশ সরকার দেশজুড়ে একটি কর্মসূচি চালু করবে। কর্মসূচির আওতায় পাবলিক টয়লেট থেকে শুরু করে অফিস-আদালতের বাথরুমে ন্যাপকিন রাখা হবে।
স্কটল্যান্ড শিক্ষা প্রতিষ্ঠানে দুই বছর ধরে বিনা মূল্যে ন্যাপকিন দিয়ে আসছে। এবার সারা দেশের নারীদের এই সুযোগ দিতে ৩২ মিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পাস করেছে দেশটির সংসদ।
পৃথিবীর বেশ কিছু অঞ্চলের নির্দিষ্ট কিছু সেক্টরে নারীদের বিনা মূল্যে এ ধরনের পণ্য সরবরাহ করা হয়। কিন্তু এভাবে সারা দেশে এই প্রথম ন্যাপকিন বিতরণের কথা শোনা গেল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























