ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪১, ২৫ নভেম্বর ২০২০

সন্ধ্যায় ভারতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিভার’

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় নিভার। ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার সন্ধ্যার মধ্যে দেশটির কয়েকটি রাজ্যের উপকূলে  ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে।

আবহাওয়া অধিদপ্তর আরো বলছে, ঘূর্ণিঝড় নিভারের গতিবেগ হতে পারে ১২০-১৩০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত।

ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। এরইমধ্যে বাতিল করা হয়েছে একাধিক বিমানও। জানা যায়, বুধবারের ৪৯ টি বিমান বাতিল করা হয়েছে।

এছাড়া দেশটির তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

ভারতীয় রেলওয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর ২৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তবে কিছু ট্রেন আংশিক চলবে।

এদিকে নিভারের কারণে পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। জানা যায়, রাত ৯ টা থেকে সকাল ৬ টা অবধি ১৪৪ ধারা জারি থাকতে পারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়