আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ!
সংগৃহীত
জাপান সাগরের রুশ জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ বিনা অনুমতিতে প্রবেশ করে। পরে সেটিকে হুমকি দিয়ে বিতাড়িত করা হয়েছে বলে জানায় রাশিয়া। তবে তাদের এই দাবি অস্বীকার করেছে মার্কিন কর্তৃপক্ষ।
ইউএসএস জন এস ম্যাককেইন নামে একটি মার্কিন ডেস্ট্রয়ার মঙ্গলবার রুশ জলসীমার প্রায় দুই কিলোমিটার ভেতরে প্রবেশ করে বলে দাবি রাশিয়ার। এসময় রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ অ্যাডমিরাল ভিনোগ্রাদোভ মার্কিন জাহাজটিকে তাড়া করে এবং আঘাত করার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।
রাশিয়ার বিবৃতি অনুসারে, সতর্কবার্তা দেয়ার পর মার্কিন যুদ্ধজাহাজটি গতিপথ পরিবর্তন করে চলে যায়। তবে রাশিয়ার এই দাবি নাকচ করে মার্কিন বাহিনীর সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট জোসেফ কেইলি বলেছেন, মিশনটির বিষয়ে রাশিয়ান ফেডারেশনের দাবি মিথ্যা। ইউএসএস জন এস ম্যাককেইন কোনও দেশের জলসীমা থেকে বিতাড়িত হয়নি। কারণ, যুক্তরাষ্ট্র কখনোই কাউকে উস্কানি দেবে না বা সমুদ্রে মিথ্যা হয়রানির কথা স্বীকার করবে না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























