আন্তর্জাতিক ডেস্ক
একদিনে যুক্তরাষ্ট্রে সুস্থতা ও মৃত্যুর নতুন রেকর্ড
গত একদিনে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ করোনামুক্ত হয়েছেন। তবে স্বস্তির খবরের দিনেও দেশটিতে মারাও গেছেন সর্বোচ্চ সংখ্যক মানুষ। গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৩শ’ মানুষ মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়া নতুন করে করোনাক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার মার্কিনি।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৮০ হাজার ৯০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৯৬২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৩০২ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৬৮ হাজার ২১৯ জনে ঠেকেছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৭৮ লাখ ৫ হাজার ২৮০ জনে পৌঁছেছে।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৭ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ২১ হাজার ৬১০ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৯৮০ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৯ লাখ ৬১ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ২৫৫ জনের প্রাণহানি ঘটেছে।
ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৬ লাখ ৮৫ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৪৪০ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৬ লাখ ৫২ হাজারের কাছাকাছি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৩৪৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ২৯৭ জনের।
নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ১২ জনের।
এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























