ডেস্ক নিউজ
একই দিনে বিদায় নিলেন দুই বন্ধু
দিয়াগো ম্যারাডোনা এবং ফিদেল কাস্ত্রো
একজন রাজনীতিবিদ অন্যজন ফুটবল বিশ্বের এক অমর রত্ন। তবু তারা দুজন পরম বন্ধু ছিলেন। একজন কিউবার প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা সমাজতান্ত্রিক নেতা ফিদেল কাস্ত্রো। অন্যজন দিয়াগো ম্যারাডোনা।
আর্জেন্টাইন ফুটবল জাদুকর দিয়াগো ম্যরাডোনার পায়ের জাদুতে মোহিত ছিলেন রাজনীতিবিদ ফিদেল কাস্ত্রো। আর অপরদিকে ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক দূরদর্শিতায় একজন গুণমুগ্ধ ভক্ত ছিলেন দিয়াগো ম্যারাডোনা।
চলার পথে জীবনে বেশ কয়েকবার সাক্ষাৎ এবং দীর্ঘ আলাপেরও সুযোগ হয়েছে দুজনার। ম্যারাডোনার ফুটবল পরবর্তী জীবনেও ফিদেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে কয়েকবার। প্রিয় মানুষটির প্রতি শ্রদ্ধাবোধ থেকে ম্যারাডোনা তার জাদুকরি পায়ে এঁকেছিলেন ফিদেলের ট্যাটু। কি অদ্ভুত মিল, ফুটবলের গুণমুগ্ধ ভক্ত থেকে বন্ধু হয়ে ওঠা ফিদেলের মৃত্যুর দিনেই পৃথিবী ছেড়ে চলে গেলেন ডিয়াগো ম্যারাডোনা।
২৫ নভেম্বর রাতে (বাংলাদেশ সময়) না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা। ঠিক চার বছর আগে একই দিনে পৃথিবী ছেড়ে চলে যান ফিদেল কাস্ত্রো। কিউবার এই রাজনীতিক ২০১৬ সালের ২৫ নভেম্বর মারা যান।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























