আন্তর্জাতিক ডেস্ক
করোনায় সুদানের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
সাদিক আল মাহদি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুদানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব সাদিক আল মাহদি মারা গেছেন।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে তার পরিবার।
সুদানের সর্বশেষ গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন আল-মাহদি। ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশির তাকে ক্ষমতাচ্যুত করেন।
গত মাসে আল-মাহদি করোনাভাইরাসে আক্রান্ত হন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল। সুদানের একটি হাসপাতালে ভর্তি হওয়ার পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আমিরাতে স্থানান্তর করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে সুদানের ওমদুরমান শহরে আল-মাহদিকে দাফন করা হবে বলে এক বিবৃতিতে তার নিজ রাজনৈতিক দল উম্মা পার্টি জানিয়েছে।
তবে দলীয় প্রধানের উত্তরসূরি কে হবে সে ব্যাপারে এখনো কোনো ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক আলোচনায় ও মিডিয়ায় তার মেয়ে মরিয়ম সাদিক আল-মাহদিকে দৃশ্যমান দলনেতা হিসেবে দেখা যাচ্ছে।
মধ্যপন্থী জাতীয় উম্মা পার্টি সুদানের অন্যতম বৃহত্তম বিরোধী দল ছিল এবং ১৯৮৯ সালে বশির মাহদিকে ক্ষমতাচ্যুত করার পরেও তিনি একজন প্রভাবশালী নেতা হিসেবে দেশটির জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























