আন্তর্জাতিক ডেস্ক
বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠালেন শিং জিনপিং
জো বাইডেন ও শি জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহ পর জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার এক বার্তার মাধ্যমে অভিনন্দন পাঠান চীনা প্রেসিডেন্ট।
সেই বার্তায় তিনি বিশ্বের অন্যতম দুই পরাশক্তির মধ্যে সৌহার্দপূর্ণ এবং স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার আশাবাদ ব্যক্ত করেন। একই দিন যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া কমলা হ্যারিসকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইসান।
শি জিনপিং তার বার্তায় বলেন, দুই দেশেরই উচিত ‘কোনো সংঘাত বা মোকাবেলায় জড়িয়ে না পড়া এবং পারস্পরিক শ্রদ্ধা ও বিজয়ী সহযোগিতার স্পৃহা নিয়ে কাজ করা, যাতে বিশ্ব শান্তি ও উন্নয়নকে’ এগিয়ে নিয়ে যাওয়া যায়।
গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর জো বাইডেনের বিজয় সুনিশ্চিত করে মার্কিন সংবাদমাধ্যম। এরপরই বিশ্বনেতারা বাইডেনকে শুভেচ্ছা জানান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখোনো বাইডেনকে স্বীকৃতি দিয়ে অভিনন্দন জানাননি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























