ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২৭ নভেম্বর ২০২০

গুজরাটে কোভিড হাসপাতালে আগুন, ৬ রোগীর মৃত্যু

সংগৃহীত

সংগৃহীত

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই হাসপাতালের অন্তত ছয় রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় জানিয়েছে।

হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় শুধু আইসিইউতে ১১ জন কোভিড রোগী ছিলেন। সাধারণ ওয়ার্ডে চিকিত্‍‌‍সা চলছিল আরো ৩৩ করোনা রোগীর । আইসিইউ থেকেই আগুন ছড়িয়েছে বলে মনে করা হলেও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও দমকলের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। দমকলের এক কর্মকর্তা জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয় রুপানি এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

পিটিআই নিউজ এজেন্সিকে এক দমকল কর্মকর্তা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছি। আইসিইউর ভেতরে অগ্নিকাণ্ডের র্ঘটনায় তিন রোগী প্রাণ হারিয়েছেন। সেখান থেকে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা রোগীদের অন্য একটি কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত আগস্টে আহমেদাবাদে একটি চারতলা বিশিষ্ট হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আট করোনা রোগী নিহত হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়