ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ২৭ নভেম্বর ২০২০
আপডেট: ১৫:৫২, ২৭ নভেম্বর ২০২০

এশিয়ায় ঘুষ লেনদেনে শীর্ষে ভারত

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি থেকে সরকারি হাসপাতালের সিট পেতেও দিতে হয় টাকা। টেবিলের নিচে’ মুহূর্তে একহাত থেকে আরেক হাতে চলে যাওয়া নোটের কল্যাণে চাইলেই মিলছে সব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে ভারতের এমন চিত্রই উঠে এসেছে। এই প্রতিবেদনের হিসাবে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেয়া হয় ভারতে। আর দ্বিতীয় স্থানে রয়েছে কম্বোডিয়া।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামে এক সংস্থার করা সমীক্ষায় জানা গিয়েছে, ভারতে ৪৭ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে গত ১২ মাসে দুর্নীতি বেড়েছে। পাশাপাশি, ৬৩ শতাংশ মানুষ এটাও মনে করেন যে, দুর্নীতি রুখতে সরকার ভাল কাজ করছে। অর্থাৎ দুর্নীতির পারদ চড়লেও কেন্দ্রের মোদি সরকারের উপর এখনো আস্থা রয়েছে অনেকের।

এই সমীক্ষায়  জানা গিয়েছে, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দেয়া হয় ভারতে। এদেশে ৩৯ শতাংশ কাজে ঘুষ দেয়া হয়। ৪৬ শতাংশ মানুষ কোনো সরকারি পরিষেবা পাওয়ার জন্য উপর মহলে যোগাযোগ করেন। এদের মধ্যে ৩২ শতাংশ মনে করেন উঁচু জায়গায় যোগাযোগ না করলে তারা পরিষেবা পেতেন না।

জানা যায়, ৪২ শতাংশ ক্ষেত্রে তাদের পুলিশকে ঘুষ দিতে হয়েছে। পরিচয়পত্র পেতে ঘুষ দিতে হয়েছে ৪১ শতাংশ ক্ষেত্রে। 

চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এশিয়ার ১৭টি দেশের ২০ হাজার মানুষকে নিয়ে এক সমীক্ষা চালিয়ে এ চিত্র পেয়েছে সংস্থাটি। ভারতের ৩৯ শতাংশ মানুষ বলেছেন, সরকারি সুযোগ-সুবিধা পেতে তাদের ঘুষ দিতে হয়েছে। এটি এশিয়ার সর্বোচ্চ ঘুষের হার। এই হার নেপালে ১২ শতাংশ, বাংলাদেশে ২৪ শতাংশ, চীনে ২৮ শতাংশ এবং জাপানে ২ শতাংশ ছিল।

এদিকে, ঘুষ দেয়ার নিরিখে তালিকায় সবচেয়ে নিচে রয়েছে জাপান ও মালদ্বীপ। দুটি দেশেই মাত্র দুই শতাংশ কাজে ঘুষ দেয়া হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়