আন্তর্জাতিক ডেস্ক
সন্ত্রাসী হামলায় ইরানের খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী নিহত
সংগৃহীত
ইরানের খ্যাতনামা পরমাণুবিজ্ঞানী মুহসেন ফাখরিজাদে এক সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) তেহরানে প্রদেশের দামাভান্দ কাউন্টির আবসারদ শহরে একদল হত্যাকারীর চতুর্মুখী বিস্ফোরণ এবং গোলাগুলিতে তিনি নিহত হন বলে দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস বিভাগ জানায়, ফাখরিজাদে মন্ত্রণালয়ের অর্গানাইজেশন অব ডিফেন্স ইনোভেশন অ্যান্ড রিচার্সের (এসপিএনপি) প্রধান ছিলেন। সন্ত্রাসী ও তার নিরাপত্তা দলের মধ্যকার সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।
জানা গেছে, ঘাতকরা তাকে গুলি করার আগে তার গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। কূটনীতিকরা ওই পরমাণু বিজ্ঞানীকে ‘ইরানের বোমার জনক’ হিসেবে বর্ণনা করেন।
দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘তার (মহসিন) নামটি মনে রাখবেন।’
২০১০ থেকে ২০১২ এই দুই বছরে ইরানের চারজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়। ইরানের অভিযোগ পশ্চিমাদের মদদে ইসরায়েলের গোপন ঘাত বাহিনী তাদেরকে হত্যা করেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























