ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০০, ২৮ নভেম্বর ২০২০

চীনে দেখা দিয়েছে নরোভাইরাসের প্রাদুর্ভাব

সংগৃহীত

সংগৃহীত

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সারা বিশ্বে তাণ্ডব দেখাচ্ছে। এদিকে দেশটিতে নরোভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশে অর্ধশতাধিক শিশু রোগটিতে আক্রান্ত হয়েছে।

জানা গেছে, করোনার মতো নরোভাইরাসও মারাত্মক ছোঁয়াচে বা সংক্রামক। বেশিরভাগ সময়ই বাচ্চারা এতে আক্রান্ত হয়। তাতে বমি এবং ডায়রিয়া দেখা দেয়।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, অন্য বয়সের মানুষেরাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

করোনার মতোই নরোভাইরাসেরও কোনো ভ্যাকসিন নেই। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চীনা প্রশাসন প্রথম টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিনের ট্রায়াল শুরু করে। এই ভ্যাকসিন ৮০-৯০ শতাংশ কার্যকর বলে দাবি করছে শিংহুয়া সংবাদ সংস্থা, তবে এখনো বাজারে আসেনি।

চীনের এক স্বাস্থ্য কর্মকর্তাকে উদ্ধৃত করে টাইমস বলছে, ‘মহামারী সংক্রান্ত পরীক্ষা এবং নিউক্লিক এসিড টেস্টে শিশুদের বমির কারণ হিসেবে নরোভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।’

‘সব শিশুর অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

গত মাসেও এই ভাইরাস চীনের বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে হানা দেয়। বিশ্বব্যাপী ভাইরাসটি এখন পর্যন্ত ৬৮৫ মিলিয়ন মানুষকে আক্রান্ত করেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়