ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ২৮ নভেম্বর ২০২০

বড় পরিসরে টিকাদান কার্যক্রমের জন্য প্রস্তুত কানাডা: ট্রুডো

জাস্টিন ট্রুডো

জাস্টিন ট্রুডো

কানাডা বড় পরিসরে টিকাদান কার্যক্রমের জন্য ভালোভাবেই প্রস্তুত। এটা হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় টিকাদান অভিযান। সে যেখানেই থাকুক না কেন, আমাদের প্রত্যেকের কাছেই টিকা পৌঁছাতে হবে। শুক্রবার অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের আগেই কানাডার বেশিরভাগ মানুষের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন পৌঁছানোর জোর সম্ভাবনা রয়েছে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা জন্য তার সরকার সব প্রদেশ এবং অঞ্চলের ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এ সময় কানাডীয় সেনাবাহিনীর মেজর জেনারেল ড্যানি ফরটিনকে দেশব্যাপী করোনা ভ্যাকসিন বিতরণ কার্যক্রমের প্রধান হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী ট্রুডো। একসময় ইরাকে ন্যাটো বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এ সেনা কর্মকর্তা।

গত কয়েক সপ্তাহে কানাডায় বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এ কারণে বেশ কিছু অঞ্চলে চলাফেরার কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কানাডার বৃহত্তম শহর টরোন্টো এবং পার্শ্ববর্তী পিল অঞ্চলে সংক্রমণ বৃদ্ধির কারণে চলতি সপ্তাহে লকডাউন জারি করা হয়েছে। এসব এলাকায় হোটেল-রেস্টুরেন্টে বসে খাওয়া নিষিদ্ধ রয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে অনাবশ্যক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, কানাডায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ৫৯ হাজার ৬৪ জন। মারা গেছেন অন্তত ১১ হাজার ৮৯৪ জন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়