আইনিউজ ডেস্ক
নাইজেরিয়ায় ৪৩ শ্রমিককে বেঁধে গলা কেটে হত্যা
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৪৩ শ্রমিককে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানিয়েছেন, শ্রমিকদের সবাইকেই বাঁধার পর গলা কেটে হত্যা করা হয়। হামলাকারীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর আল জাজিরা
শনিবার দেশটির কশোবি নামক প্রত্যন্ত এক গ্রামে ধানক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
ওই ধানক্ষেতে কাজ করা মোট ৬০ জন কৃষকের মধ্যে ৪৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন ছয়জন। আরও আট কৃষক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাদেরকে অপহরণ করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপি’কে স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর নেতা বাবাকুরা কোলো বলেন, ৪৩টি মরদেহ পেয়েছি। সবাইকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে ছয়জনকে। এই হামলার বিষয়ে কোলো বলেন, এটা বোকো হারামের কাজ তাতে কোনো সন্দেহ নেই। তারা এই এলাকায় কৃষকদের ক্রমাগত আক্রমণ করছে।
স্থানীয় এক নেতার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। ইব্রাহিম লিমান নামে আরেক স্থানীয় যোদ্ধা জানান, নিহত কৃষকরা কাজের খোঁজে প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী সোকোতো অঞ্চল থেকে কশোবি এসেছিলেন।
এর আগে, গত মাসে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় ২২ জন কৃষককে হত্যা করেছিল বোকো হারামের সদস্যরা।
দেশটির উত্তর-পূর্বাংশে বোকো হারাম ও ইসলামিক স্টেট (আইএসডব্লিউএপি) বেশ সক্রিয়। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২০ লাখ অধিবাসী।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























