ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ২৯ নভেম্বর ২০২০

করোনার কারণেই ট্রাম্প নির্বাচনে হেরেছেন: ইমরান

ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প, ফাইল ছবি

ইমরান খান ও ডোনাল্ড ট্রাম্প, ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি বলছেন ভোটে কারচুপি হয়েছে। কিন্তু কোনো অভিযোগেরই প্রমাণ দেখানে পারেননি তিনি।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, করোনাভাইরাসের কারণেই ট্রাম্প নির্বাচনে হেরেছেন। ইমরান খানের মতে, সংবাদমাধ্যমের সব জরিপ ট্রাম্পের বিপক্ষে গেলেও তিনিই জিততেন, যদি না করোনাভাইরাস মহামারি আসত।

শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্টে’ একটি সাক্ষাৎকারে ইমরান খান এ কথা বলেন।

ট্রাম্পের পুনর্নির্বাচনের ক্ষতির উদাহরণ উল্লেখ করে ইমরান বলেন, সমাজে সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এটি একজন নেতার দেশ শাসনে হুমকি নয়।

ইমরান খান বলেন, সংবাদমাধ্যম নিয়ে আমার কোনো সমস্যা নেই। সংবাদমাধ্যম কেবল একটি অস্থায়ী ক্ষতির কারণ হতে পারে। এর একটি ভালো উদাহরণ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। মূলধারার সব সংবাদমাধ্যম ট্রাম্পকে যেভাবে আক্রমণ করেছে তাতে মনে হয়েছিল তার শোচনীয় পরাজয় হবে। আসলে কিন্তু তা হয়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। জো বাইডেন তার চেয়ে বেশি ভোট পেয়েছেন, এটা আলাদা।

ট্রাম্পের দেশের করোনা পরিস্থিতি উল্লেখ করে ইমরান খান বলেন, যুক্তরাষ্ট্রে যদি কভিড-১৯ এর কারণে ব্যাপক হারে মৃত্যু ও বেকারত্ব না বাড়ত, তাহলে সংবাদমাধ্যম যা-ই করুক না কেন ডোনাল্ড ট্রাম্পই জিততেন।

তিনি বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে গণমাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এটি কখনো কখনো ‘স্বাধীনতার পাশাপাশি দায়বদ্ধতা প্রদর্শন করে না এবং ‘প্রচার ও অপবাদ প্রচারের’ বিশৃঙ্খলা অবলম্বন করে। যা অর্থনৈতিক পুনর্জাগরণের জন্য সরকারের প্রচেষ্টাকে আঘাত করতে পারে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়