ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ২৯ নভেম্বর ২০২০

তীব্র তাপমাত্রায় পুড়ছে অস্ট্রেলিয়া

ফাইল ছবি

ফাইল ছবি

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং সিডনিসহ অস্ট্রেলিয়ার বেশ কিছু অংশে নভেম্বরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। ধারণা করা হচ্ছে, রোববার তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। এ কারণে কিছু এলাকায় পুরোপুরি আগুন জ্বালানোয় নিষেধাজ্ঞার দেয়া হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, শনিবার সিডনিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ফারেনহাইট) অতিক্রম করে। অন্যদিকে নিউ সাউথ ওয়েলসের পশ্চিমাংশ, দক্ষিণ অস্ট্রেলিয়া ও উত্তরের ভিক্টোরিয়া পুড়েছে প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রায়।

রোববারে তাপমাত্রা ৪০ ডিগ্রি অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ধারণা করা হচ্ছে, নিউ সাউথ ওয়েলসের উত্তরাংশ ও দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে ৫ বা ৬ দিনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, এ নভেম্বর বেশ কয়েকটি ক্ষেত্রে অস্বাভাবিক ছিল। স্বাভাবিকের চেয়ে মাত্র অর্ধেক বৃষ্টিপাত হয়েছে। সম্ভবত অন্যতম গরম নভেম্বরের রেকর্ড করতে চলেছে।

অস্ট্রেলিয়ায় সর্বশেষ গ্রীষ্ম ছিল খুবই গরম ও দীর্ঘ। যাকে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন ‘ব্ল্যাক সামার’ নামে অভিহিত করেছিলেন। ওই সময় বুশফায়ারে ৩ কোটি একর জমি পুড়ে গেছে ৩৩ জন মানুষ ও ১০০ কোটি প্রাণী মারা যায়।

সেই বিষয়টি মাথায় রেখে রোববার নিউ সাউথ ওয়েলসের পূর্ব ও উত্তর-পূর্ব অংশে আগুন জ্বালানো পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়