আন্তর্জাতিক ডেস্ক
সিঙ্গাপুরে করোনার অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম
সংগৃহীত
সিঙ্গাপুরে সন্তান জন্ম দিয়েছেন করোনা আক্রান্ত এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিশু অ্যান্টিবডি নিয়েই জন্মগ্রহণ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের মার্চে অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন ক্যালিন এনজি-চ্যান নামে সিঙ্গাপুরের ওই নারী। রোববার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, নভেম্বরে এক ছেলে শিশুর জন্ম দেন চ্যান।
দেখা গেছে, মা করোনা আক্রান্ত হলেও নবজাতক ছিল সংক্রমণ মুক্ত। এমনকি তার দেহে পাওয়া গেছে করোনা অ্যান্টিবডি।
সিঙ্গাপুরের কাগজ স্ট্রেট টাইমসকে চ্যান বলেন, ‘গর্ভাবস্থায় বাচ্চার কাছে আমি অ্যান্টিবডি স্থানান্তর করেছি বলে চিকিৎসকেরা ধারণা করেছেন।’
করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা অসুস্থ ছিলেন চান। তবে আড়াই মাস পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পান।
গর্ভাবস্থায় মা থেকে শিশুর শরীরে করোনা সংক্রমিত হতে পারে কি না, এ ঘটনায় নতুন একটি সূত্র পাওয়া গেল বলে মনে করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, করোনা আক্রান্ত একজন গর্ভবতী নারী ভ্রূণের মাধ্যমে বা গর্ভাবস্থায় বা প্রসবকালে ভাইরাসটি সন্তানের মধ্যে স্থানান্তরিত করে কি না সেটি এখনো জানা যায়নি। এমনকি মায়ের দুধ খাওয়ার সময়ও বাচ্চার ক্ষেত্রে এমনটি ঘটেনি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























