ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৫, ২৯ নভেম্বর ২০২০

ওআইসির নতুন মহাসচিব হলেন হিসেইন ব্রাহিম তাহা

হিসেইন ব্রাহিম তাহা

হিসেইন ব্রাহিম তাহা

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হিসেইন ব্রাহিম তাহা। সংস্থাটির বর্তমান মহাসচিব ইউসুফ বিন আল ওথাইমিনের মেয়াদ শেষ হলে নতুন মহাসচিব দায়িত্ব নেবেন।

আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২১ সালের ১৭ নভেম্বর পাঁচ বছরের জন্য দায়িত্ব নেবেন হিসেইন ব্রাহিম তাহা। এর আগ পর্যন্ত বর্তমান মহাসচিব ইউসুফ বিন আল ওথাইমিন তার দায়িত্ব পালন করবেন।

নাইজারে অনুষ্ঠিত ওআইসির দেশভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের ৪৭তম বৈঠকে নবনির্বাচিত মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান মহাসচিব ইউসুফ আল ওথাইমিন। 

এছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও নবনির্বাচিত ওআইসি মহাসচিবকে শুভেচ্ছা জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়