আইনিউজ ডেস্ক
আপডেট: ১১:১৭, ৩০ নভেম্বর ২০২০
বিশ্ব জুড়ে করোনায় আক্রান্ত সোয়া ৬ কোটি ছাড়িয়েছে
গোটা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সোয়া ৬ কোটি ছাড়িয়ে গেছে। অপরদিকে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ লাখ ৫৮ হাজার।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২৬ লাখ ৭০ হাজার ১৫৩ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ লাখ ৫৮ হাজার ৩৬০ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৭০ হাজার ৫৩৪ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ১১৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৭৪০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৩৩ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৯২ হাজার ৯১৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১১ নম্বরে। মেক্সিকোতে সোমবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১ লাখ ১ হাজার ৪০৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৪৫৯ জনের।
ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান সপ্তম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২১ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৪২ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বাংলাদেশের করোনা পরিস্থিতি
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে আরও ২৯ জনের।
রোববার সকাল ৮টা পর্যন্ত দেশে ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























