আন্তর্জাতিক ডেস্ক
করোনার মাঝেই স্কুল খুলছে নিউইয়র্কে
মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রায় অপরিবর্তিতই রয়েছে করোনা পরিস্থিতি। তবে এসবকিছুকে পাশে রেখে করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিও।
৭ ডিসেম্বর থেকে এসব স্কুল খুলবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যেই রোববার একদিনে যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন প্রায় দেড় লাখ। মারা গেছেন ১২শর বেশি।
করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত গোটা যুক্তরাষ্ট্র। প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গেল কিছুদিন ধরে প্রতিদিনই গড়ে শনাক্ত হচ্ছেন প্রায় দুই লাখ। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ। মারা গেছেন ২ লাখ ৭৩ হাজারেরও বেশি। কোভিড প্রবণ অঙ্গরাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ইলিনয় এবং নিউইয়র্ক।
তবে এর মধ্যেই আগামী ৭ ডিসেম্বর থেকে নিউইয়র্কের প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন শহরটির মেয়র বিল ডি ব্লাসিও। রোববার নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি বলেন, শিক্ষা কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এজন্যই এমন সিদ্ধান্ত। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও পর্যায়ক্রমে খুলে দেয়া হবে।
নিউইয়র্কে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন প্রায় ৭ লাখ। মারা গেছেন অন্তত ৩৫ হাজার।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























