আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনে মিসাইল হামলায় ৮ সেনার মৃত্যু
ফাইল ছবি
ইয়েমেনে মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন সামরিক ক্যাম্পে মিসাইল হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এই ঘটনায় অন্তত ৮ সৌদি সেনা নিহত হয়েছেন।
রোববার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মারিব প্রদেশে সৌদি জোটের তাদাওয়াইন ক্যাম্পের অপারেশন রুম লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনি সামরিক বাহিনী বাদর-পি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইয়াহিয়া সারির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলায় কমপক্ষে ৮ সেনা নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছে আরো ৭ সেনা।
সারি আরো বলেন, ইয়েমেনি সেনারা শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করছে। তারা যেখানেই থাকুক না কেন তাদের লক্ষবস্তুতে পরিণত করবে।
এদিকে এই হামলা নিয়ে সৌদির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ করে হামলা চালিয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























