আইনিউজ ডেস্ক
আপডেট: ১৭:০০, ৩০ নভেম্বর ২০২০
‘রিমোট-কন্ট্রোলড’ মেশিনগান দিয়ে হত্যা করা হয় ইরানি বিজ্ঞানীকে
হত্যার শিকার ইরানি বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহ। ফাইল ফটো: তাসনিম নিউজ
ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেফ ফখরিজাদেহের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত বিশ্ব রাজনীতি। ফখরিজাদেহেকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। একইসাথে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে দেশটি।
তবে কিভাবে এই ইরানি পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে এ নিয়ে তথ্যের হেরফের রয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলোতে।
ফার নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ফখরিজাদেহ সেদিন তার স্ত্রীকে নিয়ে একটি বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন। তাদের সঙ্গে ছিল তিনটি নিরাপত্তা গাড়ি বহর। প্রায় ১৫০ মিটার দূরে থামানো অবস্থায় ছিল একটি নিশান কার। তিনি গাড়ি থেকে বের হতেই সেই নিশান কারে থাকা দূরনিয়ন্ত্রিত (রিমোট-কন্ট্রোলড) মেশিনগানের সাহায্যে তাকে তিনবার গুলি করা হয়।
ইরানের অন্য একটি ইংরেজিতে প্রকাশ হওয়া মাধ্যম 'প্রেস টিভি' সোমবার জানিয়েছে, ইসরায়েলে তৈরি অস্ত্র দিয়ে ওই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনাস্থল থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটিতে ইসরায়েলের সামরিক ইন্ডাস্ট্রির লোগো ও সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে বলেও অনুল্লেখিত সূত্রের মারফতে জানায় প্রেস টিভি।
অপরদিকে সেমি-অফিশিয়াল ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সির এক প্রতিবেদনে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি জানান, ওই পরমাণু বিজ্ঞানীকে একাধিকবার গুলি করা হয়।
সন্ত্রাসীরা প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। এরপর দেহরক্ষী ও সন্ত্রাসীদের মাঝে সংঘর্ষও হয় বলে জানান তিনি।
ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সন্ত্রাসীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেও পরে তাকে লক্ষ্য করে গুলি করে। আইআরআইবি, ইরানিয়ান স্টেট টেলিভিশনেও একই কথা বলা হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্য নেতারাও এই ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছেন।
এই ঘটনার সঙ্গে ইরানি সমরনায়ক ও ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর মেজর জেনারেল কাশেম সুলাইমান হত্যাকাণ্ডের মিল পেয়েছেন ইরানের বৈদেশিক সম্পর্কের স্ট্রেটেজিক কাউন্সিলের প্রধান সাঈদ কামাল খররাজি।
এদিকে শীর্ষ এই পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনায় ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে।
সূত্র: সিএনএন ও রয়টার্স
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























