আন্তর্জাতিক ডেস্ক
কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেলেন বাইডেন
পোষা কুকুরের সাথে জো বাইডেন
নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার নিজের বাড়িতে পোষা কুকুর মেজরের সঙ্গে খেলা করতে গিয়ে পা মচকে ফেলেন জো বাইডেন।
বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন আগের থেকে অনেকটা সুস্থ।
জো বাইডেনের দুটি পোষা কুকুরই জার্মান শেফার্ড। মেজর নামের বিশাল আকৃতির একটি কুকুর পোষার জন্য তিনি ২০১৮ সালে সংগ্রহ করেন। আরেকটির নাম চ্যাম্প।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন জানিয়েছেন, হোয়াইট হাউসে বসবাসের সময় পোষা কুকুর দুটি সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গে একটি বিড়ালও সংগ্রহ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ]
প্রসঙ্গত, মার্কিন নির্বাচনের ফল এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি, বেশ কয়েকটি জায়গায় ভোট গণনা চলছে। রাজ্যগুলোর ফল নির্ধারিত হওয়ার পর ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের বৈঠকে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হবে।
জানা গেছে, আগামী বছরের ২০ জানুয়ারি অভিষেক হবে জো বাইডেনের। প্রাথমিক ফলাফলে হারলেও এখনো পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























