ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ১ ডিসেম্বর ২০২০

পদত্যাগ করলেন ট্রাম্পের করোনাবিষয়ক উপদেষ্টা

ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে পত্যাগের ঘোষণা দিয়েছেন করোনাভাইরাস মোকাবিলা বিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস। খবর বিবিসি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজ। ফক্স নিউজের হাতে এসে পৌঁছানো স্কটের পদত্যাগপত্রে বলা হয়েছে, ডিসেম্বরের ১ তারিখ থেকে তিনি আর ওই পদে থাকছেন না।

পাশাপাশি, স্কট অ্যাটলাস চুক্তি ভিত্তিতে ওই পদে নিয়োগ পেয়েছিলেন। শিগগিরই তার ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল বলেও জানিয়েছে ফক্স নিউজ।

ওই পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন, ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তাকে ওই সম্মানে ভূষিত করায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভকামনা জানিয়েছেন।

এদিকে, ট্রাম্পের আস্থাভাজন হিসেবে পরিচিত স্কট অ্যাটলাস বিভিন্ন সময়ে মাস্ক ব্যবহার এবং অন্যান্য ইস্যুতে উল্টাপাল্টা মন্তব্য করে তিনি গণমাধ্যমে আলোচনায় এসেছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়