আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:৫৯, ১ ডিসেম্বর ২০২০
ইরানি বিজ্ঞানী হত্যায় তুরস্ক-রাশিয়ার নিন্দা
ফাইল ছবি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে ক্ষমতাধর দেশ রাশিয়া ও ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্ক। আলাদা বিবৃতিতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্মম এ ঘটনার নিন্দা জানিয়েছে। সোমবার সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতির মাধ্যমে বলছে, এই ধরনের উস্কানিমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অস্থিতিশীল এবং সংঘাতের সম্ভাবনা বৃদ্ধির জন্য যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে, তা সুস্পষ্ট।
এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে, এমন পদক্ষেপ নেয়া থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানাই আমরা।
রাশিয়ার মন্ত্রণালয় বিবৃতি দেয়ার আগেই তুরস্কের পক্ষ থেকে ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী হামলায় ইরানি বিজ্ঞানী মহসেন ফখরিজাদেহ নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই ঘৃণ্য কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাই আমরা। একই সঙ্গে ইরান সরকার এবং নিহত বিজ্ঞানীর পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা তুরস্কের।
বিবৃতিতে বলা হয়, বিশ্বে যে কোনো ধরনের শান্তি ও সম্প্রীতি বিনষ্টের প্রচেষ্টার প্রতি নিন্দা জানায় তুরস্ক সরকার। আঙ্কারা সবরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে, তা যেই করুক এবং যারাই এর শিকার হোক।
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মহসেন ফখরিজাদেহ গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সন্ত্রাসী হামলায় নিহত হন। রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে তার কাছাকাছি অন্য একটি গাড়ি থেকে রিমোট কন্ট্রোলড বন্দুকের মাধ্যমে তাকে গুলি করে হত্যা করা হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























