আন্তর্জাতিক ডেস্ক
ভারতের কৃষকদের পাশে দাঁড়ালেন ট্রুডো
জাস্টিন ট্রুডো
নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ভারত জুড়ে কৃষকদের আন্দোলন চলছে। এবার এই বিক্ষোভ নিয়ে মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ভারতজুড়ে চলমান আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী। খবর হিন্দুস্থান টাইমস।
সোমবার (৩০ নভেম্বর) শিখ ধর্মাবলম্বীদের গুরু নানকের জন্ম জয়ন্তী উপলক্ষে কানাডার এক আয়োজনে যোগ দিয়ে ট্রুডো বলেন, অধিকার আদায়ে অহিংস প্রতিবাদের ব্যাপারে সব সময় কানাডার সমর্থন রয়েছে।
এদিকে কৃষক বিক্ষোভ নিয়ে ট্রুডো বলেন, ভারত থেকে কৃষকদের প্রতিবাদের যেসব খবর আসছে, তার ব্যাপারে কথা না বললে অনুশোচনা হবে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। তিনি কৃষকদের পরিবার এবং বন্ধুদের জন্য চিন্তিত।
ভারতজুড়ে কৃষকদের আন্দোলন সামাল দিতে মোদি সরকার যখন হিমশিম খাচ্ছে, তখনই এমন মন্তব্য করে আগুনে ঘি ঢাললেন কানাডার প্রধানমন্ত্রী। ভারতের পক্ষ থেকে ট্রুডোর মন্তব্যের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























