ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ১ ডিসেম্বর ২০২০

সিরিয়া সীমান্তে বিমান হামলায় ইরানের কমান্ডার নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

সিরিয়া সীমান্তে ইরানের রেভল্যুশনারি গার্ডসের এক কমান্ডারকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইরাকি নিরাপত্তা বাহিনী এবং মিলিশিয়া কর্মকর্তারা।

শনিবার এবং রবিবার মাঝামাঝি সময়ে ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলায় ওই কমান্ডার নিহত হন বলে সোমবার দাবি করা হয়।

তবে নিহত ওই কর্মকর্তার পরিচয় এখনো জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে।  

ইরাকি কর্মকর্তারা জানান, ওই কমান্ডারসহ আরো তিনজন একটি গাড়িতে ছিলেন। ওই গাড়ি অস্ত্রসহ ইরাক সীমান্ত বরাবর যাচ্ছিল এবং সিরিয়া অঞ্চলে প্রবেশ করা মাত্র হামলার শিকার হয়।

দুইজন কর্মকর্তা জানান, ইরান সমর্থিত ইরাকি আধাসামরিক দল ওই কমান্ডারের দেহ উদ্ধারে সাহায্য করে। তবে ঠিক কোন সময়ে ওই হামলা হয় তা জানাতে অস্বীকৃতি জানায় এই দুই কর্মকর্তা।

স্থানীয় সেনাবাহিনী এবং মিলিশিয়া সূত্র ইরানের কমান্ডার নিহতের খবর নিশ্চিত করেছে। তবে ইরানের পক্ষ থেকে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে এর কয়েক দিন আগে ইরানের শীর্ষ এক পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়