আন্তর্জাতিক ডেস্ক
ট্রুডোর মন্তব্য ‘অসম্পূর্ণ তথ্যভিত্তিক’: ভারত
জাস্টিন ট্রুডো
ভারতে কৃষকদের চলমান বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এদিকে তার মন্তব্যকে ‘অসম্পূর্ণ তথ্যভিত্তিক’ বলে নিন্দা জানিয়েছে ভারত।
গত সোমবার শিখ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে ট্রুডো বলেন, ‘শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের পক্ষে কানাডা সবসময় পাশে থাকবে।’
কৃষক বিক্ষোভ নিয়ে ট্রুডো বলেন, ভারত থেকে কৃষকদের প্রতিবাদের যেসব খবর আসছে, তার ব্যাপারে কথা না বললে অনুশোচনা হবে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। তিনি কৃষকদের পরিবার এবং বন্ধুদের জন্য চিন্তিত।
দেশটির রক্ষণশীল বিরোধী দলের নেতা ইরিন অ’ টুল প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জানান, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার গণতন্ত্রের জন্য ‘অপরিহার্য’।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবা ট্রুডোর মন্তব্যকে ‘কানাডার নেতাদের অসম্পূর্ণ তথ্যভিত্তিক’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশের অভ্যন্তরীণ বিষয়ে এ ধরনের মন্তব্য অযৌক্তিক। রাজনৈতিক স্বার্থে কূটনৈতিক আলোচনা ভুলভাবে উপস্থাপিত না হওয়াই কল্যাণকর।’
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























