ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫, ২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:২৫, ২ ডিসেম্বর ২০২০

করোনামুক্ত হতে অন্য দেশে গেলেন ইসোয়াতিনির প্রধানমন্ত্রী

ইসোয়াতিনি  প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ডিলামিনি

ইসোয়াতিনি প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ডিলামিনি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ ইসোয়াতিনির প্রধানমন্ত্রী। এদিকে, চিকিৎসা করাতে পাড়ি দিলেন আরেক দেশে।

ইসোয়াতিনি সরকারের এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়।

১৬ নভেম্বর প্রধানমন্ত্রী অ্যাম্ব্রোস ডিলামিনি ঘোষণা দেন, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

সেসময় তিনি বলেছিলেন, তার মধ্যে কোনো উপসর্গ ছিল না এবং বাসায় আইসোলেশনে আছেন। তবে করোনামুক্ত হতে তিনি বেছে নিলেন প্রতিবেশী দেশ দক্ষিণ আফ্রিকাকে।

মঙ্গলবার ইসোয়াতিনির উপ-প্রধানমন্ত্রী থেমবা মাসুকু জানান, প্রধানমন্ত্রী ডিলামিনির অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় তিনি ভালো সাড়া দিচ্ছেন। তবে দ্রুত করোনা মুক্ত হতে তাকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ইসোয়াতিনির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৪৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১২২ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়