ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ২ ডিসেম্বর ২০২০

দেশের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দিবে জাপান

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশে ইতোমধ্যেই শুরু হয়েছে করোনা ভ্যাকসিন ক্রয়ের পরিকল্পনা। অনেক দেশ সাধারণের জন্য ভ্যাকসিনের দামও নির্ধারণ করে রেখেছে।  তবে জাপানে সেরকম দাম নির্ধারণ করার কোনো দরকার পরছে না। কারণ দেশটির সাধারণের মাঝে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বুধবার (২ ডিসেম্বর) জাপানে পাস হওয়া একটি বিলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাপানের শক্তিশালী নিম্ন কক্ষে বিলটি পাস হওয়ার পর পার্লামেন্টের উচ্চ কক্ষেও এটির অনুমোদন দেয়া হয়। বিলে বলা হয়েছে, জাপানের ১২ কোটি ৬০ লাখ বাসিন্দার জন্য করোনা ভ্যাকসিনের সকল ব্যয় বহন করবে সরকার।

জাপান বৃহৎ ঔষধ কোম্পানি ফাইজারের কাছ থেকে কোটি মানুষের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিত করেছে। এছাড়া, তারা বায়োটেক কোম্পানি মডার্নার নিকট থেকে আরও কোটি মানুষের জন্য করোনা ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করেছে।

জাপান সরকার আরো জানিয়েছে, তারা অ্যাস্ট্রাজেনেকার ১২ কোটি ডোজ ভ্যাকসিন গ্রহণ করবে।

ফাইজার মডার্না যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তাদের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার জন্য ইতোমধ্যে আবেদন করেছে। চূড়ান্ত বা শেষ ধাপের ক্লিনিক্যাল টেস্টে তাদের ভ্যাকসিনের কার্যকর ফলাফল পাওয়ায় তারা আবেদন করে।

করোনাভাইরাস বিষয়ে জাপানসর্বোচ্চ সতর্কাবস্থায়রয়েছে দেশটি প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেয়ার দুই সপ্তাহ পর বিল পাস করা হলো।

জাপানে পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং হাজার ১শজন প্রাণ হারিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যে হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সে তুলনায় জাপানে আক্রান্ত মৃতের সংখ্যা অনেক কম।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়