আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে কানাডা
ফাইল ছবি
কানাডায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ দেখা দেওয়ায় দেশটি আন্তর্জাতিক ভ্রমণে বিধি-নিষেধ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে জননিরাপত্তা ও জরুরি প্রস্তুতি মন্ত্রী বিল ব্লেয়ার ঘোষণা করেছেন, মার্কিন নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে এবং অন্যদেশ থেকে আগত লোকদের ওপর নিষেধাজ্ঞা ২১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে।
মন্ত্রী বিবৃতিতে আরো বলেন, কানাডা সরকার ভ্রমণ বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞার পাশাপাশি কানাডিয়ানদের সুস্থ ও নিরাপদ রাখার লক্ষ্যে চলমান ভিত্তিতে পৃথকীকরণ বা বিচ্ছিন্ন করার প্রয়োজনীয়তার মূল্যায়ন অব্যাহত রেখেছে।
তবে কানাডার নাগরিকদের নিকটবর্তী পরিবারের সদস্যরা, অপরিহার্য কর্মী, মৌসুমী কর্মী, কেয়ারগিভার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রম রয়েছে।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম আগের দিনে কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, আমরা যদি বর্তমান গতিতে অব্যাহত থাকি তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আক্রান্তের সংখ্যা দিনে ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে প্রতিদিনের গণনার তুলনায় তা দ্বিগুণেরও বেশি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৫০৫ জন, মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ১ শত ৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ১ শত ২ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























