ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ২ ডিসেম্বর ২০২০

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশুর মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে এসব শিশু মারা যাচ্ছে।

মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্কবার্তা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে।

জাতিসংঘের হিসাব মতে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তারমধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। গতমাসের জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।

এদিকে, জাতিসংঘ গতকাল জোর দিয়ে বলেছে, ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি। বিশ্ব সংস্থাটি বলছে, দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর গত ছয় বৎসরের সৌদি আগ্রাসনের কারণে অন্তত দুই লাখ ৩৩ হাজার মানুষ মারা গেছে।

সূত্র: পার্সটুডে

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়