অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে গত একদিনের মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে
ছবি: অনলাইন
করোনাভাইরাসে শুরু থকেই ধুঁকছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। প্রায় প্রতিদিনই প্রায় রেকর্ড সংখ্যক মৃত্যু দেখছে যুক্তরাষ্ট্র। গত একদিনে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নজিরবিহীন মানুষ। গত ২৪ ঘন্টায় প্রাণহানিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ২ হাজার ৮শ’ মার্কিনি। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৮০ হাজারের দোরগোড়ায় পৌঁছেছে। একইসঙ্গে আরও দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে পিছিয়ে সুস্থতার হার।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩ হাজার ৪২৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৮৩১ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৭৯ হাজার ৮৬৫ জনে ঠেকেছে।
অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ভুক্তভোগী প্রায়। এতে করে সুস্থতার সংখ্যা ৮৪ লাখ ৬২ হাজার ৩৪৭ জনে পৌঁছেছে।
চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’
এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ। যেখানে প্রাণহানি ঘটেছে ২২ হাজার ৫০৫ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ১২ লাখ ৬৯ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৯ হাজার ৪৪৩ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ১০ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। ইতোমধ্যে সেখানে ১৮ হাজার ৭৭৬ জনের প্রাণহানি ঘটেছে।
ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৭ লাখ ৪৯ হাজার প্রায়। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১৩ হাজার ৩৯৭ জন। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৭ লাখ ৩ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৪ হাজার ৭২৮ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৮২ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৯ হাজার ৫৬৭ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ৩ লাখ ৫৫ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৭ হাজার ২৮৫ জনের।
এছাড়া উত্তর ক্যারোলিনা, টেনেসিস, উইসকনসিন, অ্যারিজোন, ওহিও, পেনসিলভেনিয়া, মিশিগানের মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























