অনলাইন ডেস্ক
আগামী সপ্তাহেই রাশিয়ায় গণহারে টিকা প্রদান শুরু
ছবি: অনলাইন
রাশিয়ায় দেশটির নাগরিকদের মধ্যে গণহারে করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টিকাদান শুরু হবে। খবর আরটি।
রাশিয়ার আবিষ্কৃত স্পুটনিক-৫ ভ্যাকসিনের বিশ লাখ ডোজ কয়েক দিনের মধ্যেই তৈরি করবে রাশিয়া। 'স্পুটনিক-৫' ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন পুতিন।
এ প্রসঙ্গে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে পুতিন বলেন, আসুন আমরা এই বিষয়ে একমত হই। আগামী সপ্তাহ থেকে আপনি গণহারে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করবেন।
এর আগে গোলিকোভা জানিয়েছিলেন ডিসেম্বর মাসেই রাশিয়ায় গণহারে টিকাদান শুরু হবে। রুশ প্রশাসন জানিয়েছে, তাদের তৈরি স্পুটনিক-৫ আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে।
এই বিষয়ে স্পুটনিক-৫ ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের টুইট বার্তায় দাবি করা হয়, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।
বুধবার রাশিয়ায় নতুন করে ২৩ হাজার ৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশটির বিভিন্ন এলাকায় লকডাউনের নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এ দিকে ব্রিটেন ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। কয়েক দিনের মধ্যে দেশটিতেও টিকাদানের কর্মসূচি শুরু হবে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























