আন্তর্জাতিক ডেস্ক
করোনা কেড়ে নিল ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের প্রাণ
ভ্যালেরি জিসকার দিসতান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ভ্যালেরি জিসকার দিসতান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। ভ্যালেরি ফাউন্ডেশন ও তার পরিবার থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভ্যালেরি ফাউন্ডেশনের বরাত দিতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জিসকার দিসতান করোনা আক্রান্ত হওয়ার পরে মধ্য ফ্রান্সের লোইর-এট-চের অঞ্চলে বুধবার তার পারিবারিক বাসভবনে মারা যান। গত মাসে হার্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া বার্ধক্যজনিত নানান সমস্যায় আগে থেকেই ভুগছিলেন তিনি।
ভ্যালেরি ফাউন্ডেশন এক টুইটে বলেছে, তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এবং কোভিড-১৯-এর কারণে তিনি মারা গেছেন। তার ইচ্ছানুসারে, তার অন্ত্যেষ্টিক্রিয়া কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত হবে।
জিসকার দিসতান ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে ১৯৭৪ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি মাত্র ৪৮ বছর বয়সে ফ্রান্সের প্রেসিডেন্ট নিযুক্ত হন। ২০০৭ সালে এমানুয়েল ম্যাক্রো ক্ষমতায় আসার আগে তিনি ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের সর্বকনিষ্ঠ নেতা ছিলেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























