আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৫ লাখ ছাড়াল
ফাইল ছবি
মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বজুড়ে ১৫ লাখ ১ হাজার ২৬২ জন মারা গেছেন।
অন্যদিকে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ছয় কোটি ৪৯ লাখ ৩০ হাজার জন। এর মধ্যে সুস্থের সংখ্যা সাড়ে চার ৪ কোটি ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ১২ হাজার ৩৭৮ জন। আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩৫ হাজারের বেশি।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ ভাইরাসটির প্রকোপে পড়েছেন। এবং মারা গেছেন প্রায় ২ লাখ ৮০ হাজার।
মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। শনাক্তের সংখ্যা ৬৪ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।
ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ। দেশটিতে ৯৫ লাখ ৩৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এদিকে সর্বশেষ পাওয়া তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত ৬ হাজার ৭৪৮ ভাইরাসটির সংক্রমণে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৩৯ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























