আন্তর্জাতিক ডেস্ক
চীনের আগে যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে করোনা!
ফাইল ছবি
শুরু থেকেই করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে চীনকে অভিহিত করা হচ্ছে। এদিকে নতুন এক গবেষণা বলছে, চীনের আগে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, উহানে করোনা প্রাদুর্ভাবের আগেই নয়টি রাজ্য থেকে নেয়া রক্তের নমুনায় পাওয়া গেছে করোনার অস্তিত্ব।
সিডিসির এ সম্পর্কিত একটি গবেষণার বরাত দিয়ে মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।
গবেষণায় যুক্তরাষ্ট্র ছাড়াও ইতালি ও ফ্রান্স থেকে নেয়া তথ্য বিশ্লেষণ করে সিডিসি চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়ার আগেই কয়েকটি দেশে এর বিস্তারের সম্ভাবনার কথা জানিয়েছে।
সোমবার সিডিসির বিজ্ঞানীরা বলেন, গত বছরের ১৩ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে নেয়া কিছু রক্তের নমুনা পরীক্ষায় সার্স-কোভ-২ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে, যা কোভিড-১৯ বিস্তারের প্রমাণ।
গত বছর ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে এ ভাইরাসের প্রাদুর্ভাবের কথা সরকারিভাবে জানানো হয়। আর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত করা হয় চলতি বছরের ২১ জানুয়ারি।
সিএনএন জানায়, মার্কিন রেডক্রস কর্তৃক গত বছরের ১৩ ডিসেম্বর থেকে এ বছর ১৭ জানুয়ারি পর্যন্ত নেয়া কিছু রক্তের নমুনা পরীক্ষা করেন সিডিসি’র বিজ্ঞানীরা। নয়টি রাজ্য থেকে সংগৃহীত সাত হাজার ৩৮৯টি নমুনার করোনা পরীক্ষা হয়।
নমুনাগুলোর মধ্যে কমপক্ষে ১০৬টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে, ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের কয়েকটি নমুনা ছিল, যেগুলো গত বছর ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে সংগৃহীত হয়েছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























