আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড সংখ্যক কোভিড রোগী হাসপাতালে ভর্তি
ফাইল ছবি
মহামারী করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে দেখা দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আর সেই সাথে বাড়ছে ভাইরাসটির সংক্রমণে মৃতের সংখ্যা। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীর সংখ্যায় নতুন রেকর্ড গড়েছে দেশটি।
বুধবার একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে রেকর্ড দুই হাজার ৭৬০ জনের। মহামারীর প্রথম ধাপে গত ১৫ এপ্রিলে যা ছিল দুই হাজার ৭৫২। অন্যদিকে, হাসপাতালে ভর্তি হওয়া করোনাভাইরাস রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। নভেম্বরের শুরুর দিকের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
বোস্টনের একটি হাসপাতালের চিকিৎসক ডা.জেরেমি ফস্ট বলেছেন,“আপনি যদি বলেন এ সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তি বেড়েছে; আমি বলব, সামনে আরও কয়েক সপ্তাহে মৃত্যু আরও বাড়বে।”
এপ্রিলে মহামারীতে মৃত্যু সর্বোচ্চ পর্যায়ে পৌঁছার পর লকডাউন আরোপ করায় এবং মার্কিনিরাও সচেতনভাবে তাদের অভ্যাস পরিবর্তন করায় মৃত্যু কমে এসেছিল।
এখন আবার বুধবার মৃত্যুর যে রেকর্ড দেখা গেছে, তাতে এ সংখ্যা কেবল আরো বাড়বে বলেই অভিমত বিশেষজ্ঞদের। কারণ, এরই মধ্যে মানুষজন থ্যাঙ্কসগিভিং ডে’র ছুটি কাটিয়ে ঘরে ফিরছে।
এমন সময়ে কোভিড-১৯ সংক্রমণের বিস্তার তীব্র রূপ নেওয়ার আশঙ্কা এরই মধ্যে প্রকাশ করেছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।
এদিকে সামনে আছে বড়দিন এবং নতুন বছর উদযাপনের উৎসব। এসব উৎসবেও কোভিড-১৯ এর বিস্তার আরো বেড়ে যাওয়ার আশঙ্কাই বেশি।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























