আন্তর্জাতিক ডেস্ক
‘বিশ্বকে আরও কয়েক দশক করোনার সঙ্গে লড়তে হবে’
অ্যান্তনিও গুতেরেস
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়েছিল করোনাভাইরাস। গত এক বছরে বিশ্বব্যাপী তাণ্ডব দেখাচ্ছে ভাইরাসটি। কেড়ে নিয়েছে ১৫ লাখেরও বেশি মানুষের প্রাণ। এদিকে করোনা পরিস্থিতির বিরুদ্ধে আরও কয়েক দশক লড়তে হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব।
কাতারভিত্তিক আলজাজিরা জানায়, করোনাকালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বৈঠকে বক্তব্য রাখেন অ্যান্তনিও গুতেরেস।
তিনি বলেন, ‘দ্রুত করোনার টিকা অনুমোদন দিলেও বিশ্বকে আরও কয়েক দশক করোনার সঙ্গে লড়তে হবে।’
মহামারি প্রতিরোধে বৈজ্ঞানিক গবেষণার উন্নতির প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। তবে বিশ্বকে অসুস্থকে করে ফেলা এ মহামারি থেকে নিরাময় পেতে টিকা গ্রহণ করা যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।
গুতেরেস বলেন, ‘আসুন, নিজেদের বোকা না বানাই। একটি ভ্যাকসিন ক্ষতিগ্রস্ত পৃথিবীকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, এমনকি সামনের দশকগুলোতেও।’
তিনি বলেন, ‘চরম দারিদ্র্য বাড়ছে। দুর্ভিক্ষের হুমকি দেখা দিয়েছে। আগামী আট দশক পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় মন্দার সঙ্গে লড়তে হবে আমাদের।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘করোনা মহামারি বিশ্বজুড়ে বৈষম্য ও জলবায়ু পরিবর্তনসহ দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলেছে।’
সাধারণ পরিষদের বৈঠকে অংশ নেয় ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি। পূর্ব ধারণকৃত বক্তব্য রাখবেন তারা। তবে দুই দিনের এ ভার্চুয়াল বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসবে এমনটি মনে করছেন না কূটনীতিকেরা।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























