আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৩০, ৪ ডিসেম্বর ২০২০
নিজপক্ষের সেনাদের ওপর হামলা চালাল সৌদি
ফাইল ছবি
ইয়েমেনে নিজেদের ভাড়াটে সেনাদের ওপর ভুল করে বোমা বর্ষণ করেছে সৌদি আরব। শুক্রবার ভোরে ইয়েমেনের মায়ারিব প্রদেশের রাফওয়ান এলাকায় শত্রু পক্ষ ভেবে আব্দরাব্বু মানসুর হাদির নেতৃত্বে পরিচালিত ভাড়াটে সেনাদের একটি অবস্থানে উপর্যুপরি বোমা বর্ষণ করে সৌদির জঙ্গি বিমানগুলো।
আব্দরাব্বু মানসুর হাদি ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট। সৌদি জোটের সহায়তায় ইয়েমেনের একটি পক্ষকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
পার্স টুডের খবরে বলা হয়েছে, মানসুর হাদির পক্ষে নিজ দেশের কিছু যোদ্ধা যেমন আছে তেমনটি বিভিন্ন দেশ থেকে আনা ভাড়াটে সেনাও আছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুদানসহ কয়েকটি দেশ থেকে বেশ কিছু সাবেক সেনা এবং শিশু-কিশোরকে অর্থের বিনিময়ে ইয়েমেনে এনেছে সৌদি আরব। এসব অস্ত্রধারীকে এমন শর্তে ইয়েমেনে আনা হয়েছে যে, মৃত্যুর পর কোনো জবাবদিহি করতে হচ্ছে না তাদের।
এর আগেও সৌদি বাহিনী ভুলক্রমে নিজের ভাড়াটে সেনাদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। লেবানন থেকে সম্প্রচারিত আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, মায়ারিব প্রদেশে সৌদি সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























