আন্তর্জাতিক ডেস্ক
ব্রাজিলে সেতু থেকে রেললাইনে বাস পড়ে নিহত ১৭
সংগৃহীত
ব্রাজিলে সেতু থেকে একটি যাত্রীবাহী বাস উড়ে গিয়ে নিচে রেললাইনে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। শুক্রবার দেশটির মিনাস গেরেইস অঙ্গরাজ্যের একটি পৌরসভায় এ দুর্ঘটনা ঘটে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন। হাসপাতালে মারা যান আরো ৫ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সেতু থেকে বাসটি পড়ে যাওয়ার সময় চালক লাফ দিয়ে পালিয়ে যায়। তাদের প্রাথমিক ধারণা, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে গেছে। এ ঘটনার তদন্ত চলছে।
অসমর্থিত একটি সূত্রের বরাতে স্থানীয় পত্রিকা ফোলহা জানিয়েছে, ব্রিজ থেকে পড়ার আগে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়েছিল বাসটির।
ফেডারেল হাইওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, সেতু নেমে দৌড়ে পালিয়ে যায় চালক। তাকে খোঁজা হচ্ছে।
টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, ব্রিজ থেকে অন্তত ৫০ ফুট নিচে এক রেললাইনে পড়ে আছে বাসটির ধ্বংসস্তূপ। কাছেই একটি জলাধার। বাসটি থেকে ধোঁয়া উড়ছিল।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























