ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ৫ ডিসেম্বর ২০২০

ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে রাশিয়া

ফাইল ছবি

ফাইল ছবি

নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ৫’-এর প্রয়োগ শুরু করেছে রাশিয়া। রাজধানী মস্কোর হাসপাতালগুলোতে এই কার্যক্রম শুরু হয়েছে।- বিবিসি

প্রথম দিন ৭০টি ক্লিনিকে স্পুটনিক ভি এর ডোজ দেয়া হচ্ছে বলে মস্কোর করোনা টাস্ক ফোর্স জানায়। শুরুতে টিকা নিচ্ছেন চিকিৎসক, চিকিৎসা কর্মী, শিক্ষক এবং সমাজসেবা কর্মী।

সংশ্লিষ্টরা বলছেন, এই ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর এবং এর উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু তারপরেও এর বিপুল পরিমাণে পরীক্ষামূলক প্রয়োগ চলছে।

জানা গেছে, স্পুটনিক ৫ এর প্রথম দুই ডোজ নিতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ নিবন্ধন করেছেন। তবে রাশিয়া ঠিক কত ইউনিট প্রস্তুতে সক্ষম সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। উৎপাদনকারীরা কেবল চলতি বছরের শেষ নাগাদ ২০ লাখ ইউনিট প্রস্তুত করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত রাশিয়ায় ২৩ লাখ ৮২ হাজার ১২জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৩০ জনের।

রাশিয়ায় এই মহামারির কেন্দ্র হয়ে উঠেছে মস্কো, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। 

বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনো তথ্য প্রকাশ না করেই আগস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য স্পুটনিক ভি নামের টিকার অনুমোদন দেয় রাশিয়া। এখন সেটির ব্যবহারও শুরু হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়