আন্তর্জাতিক ডেস্ক
আগামী সপ্তাহে ভ্যাকসিন নিবেন রানি এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
আগামী সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন নিবেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
সম্প্রতি ফাইজার ও বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। এর পরই রাজ পরিবারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।
৯৪ বছর বয়সের রানি এবং তার স্বামী ৯৯ বছরের প্রিন্স ফিলিপ তাদের বয়স এবং প্রচলিত চিকিৎসা নিতে না পারার কারণে আগাম স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ভ্যাকসিন নিতে যাচ্ছেন।
ব্রিটিশ সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, তথাকথিত অ্যান্টি-ভ্যাক্সেক্সাররা ভ্যাকসিন গ্রহণে নিরুৎসাহিত করতে পারে এমন আশঙ্কার মধ্যে লোকদের ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়ররা এই ভ্যাকসিন গ্রহণ করতে যাচ্ছেন।
এদিকে যুক্তরাজ্য স্বাস্থ্য কর্মকর্তারা বয়স ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে এমন লোকদের ভ্যাকসিন গ্রহণে অগ্রাধিকার নির্ধারণ করেছেন।
বৃদ্ধাশ্রমে থাকা লোকদের, তাদের সেবাকারীদের প্রথমে এই টিকা দেওয়া হবে। এরপরেই ৮০ বছরের অধিক বয়স্ক এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে।
ব্রিটেন ৪ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। প্রাথমিকভাবে ৮ লাখ ডোজ পাওয়া গেছে। আগামী সপ্তাহে টিকাদান কার্যক্রম শুরু হবে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























