আন্তর্জাতিক ডেস্ক
আমরা এখনো জয়ী হতে পারি: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প
নির্বাচনের শুরুর থেকেই ভোট চুরির অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, আমরা এখনো জয়ী হতে পারি।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে শনিবার তিনি এ দাবি করেন।
এখনো পরাজয় স্বীকার না করা ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা এখনো জয়ী হতে পারি।’
সংবাদমাধ্যমের ঘোষিত ফলাফলের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সরকারিভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে কর্তৃপক্ষ বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিলে তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় প্রসঙ্গে ট্রাম্প নির্বাচনে জালিয়াতি করা হয়েছে বলে আবারো অভিযোগ করেন।
আগামী ৫ জানুয়ারি ওই দুই প্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবিলা করবে। এর ফলাফলের ওপর নির্ভর করবে ১০০ আসনের সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে।
ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবে কোন দল সকল কমিটি নিয়ন্ত্রণ করবে।
তিনি বলেন, ‘আপনার শিশু কি সমাজতান্ত্রিক দেশে নাকি একটি স্বাধীন দেশে বেড়ে উঠবে সে সিদ্ধান্ত আপনি নেবেন।’
ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি বাইডেনের কাছে পরাজয় স্বীকার কিংবা নির্বাচনে জালিয়াতির অভিযোগের দাবি থেকে সরে আসা কোনোটিই করবেন না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























