আন্তর্জাতিক ডেস্ক
অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হলো বাংলার ‘আচ্ছা’
ফাইল ছবি
বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ অভিধান অক্সফোর্ড এডভান্সড লার্নার্স ডিকশনারির শব্দভাণ্ডারে এবার যুক্ত হলো জনপ্রিয় বাংলা শব্দ ‘আচ্ছা’। তবে এটি বাংলা শব্দ হিসেবে নয়, ওই ডিকশনারিতে যুক্ত হয়েছে ইংরেজি শব্দ হিসেবে।
অক্সফোর্ড আ্যডভান্সড লারনার্স ডিকশনারির ওয়েবসাইটে আচ্ছা শব্দটির দুটি সংজ্ঞার্থ দেয়া হয়েছে। অক্সফোর্ড অভিধানের প্রথম সংজ্ঞায়, ‘Accha’ শব্দটিকে ‘ঠিক আছে’ শব্দের সমার্থক বলে ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় সংজ্ঞায়, ‘Accha’ শব্দটিকে বিস্ময় বা সুখের মতো আবেগ প্রকাশ করার একটি শব্দ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
তবে শুধু অক্সফোর্ডই নয় কেমব্রিজ অভিধানেও বাংলা এই শব্দটি ইংরেজি শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও বিকল্পভাবে ‘Achcha’ বানানেও শব্দটি লেখা হয়ে থাকে।
অক্সফোর্ড অভিধানের সর্বশেষ সংস্করণে প্রায় ৩৮৪টি ‘দেশি’ শব্দ রয়েছে, যা চলতি বছরের শুরুতে প্রকাশিত হয়েছিল। যদিও এই ৩৮৪টি শব্দের সবগুলোই নতুন নয়।
'আচ্ছা' ছাড়াও, দেশি শব্দ হিসেবে অক্সফোর্ড ডিকশনারিতে স্থান পেয়েছে আব্বা, চাচা, নাটক, চামচা, চুপ এবং কিমার মতো বহুল ব্যবহৃত বেশকিছু শব্দ।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























