আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৯:১৮, ৬ ডিসেম্বর ২০২০
অরুণাচল সীমান্তে নতুন ৩ গ্রাম তৈরি করেছে চীন!
সংগৃহীত ছবি
অরুণাচল সীমান্তের খুব কাছে চীন নতুন করে অন্তত তিনটি গ্রাম নির্মাণ করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এ বিষয়ে এখনো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টির ওপর নজর রয়েছে বলে জানিয়েছে তারা।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারত, চীন, ভুটান- তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা গিরিপথের জংশনে সীমান্তের মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন।
ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে এ গ্রামগুলোর স্যাটেলাইট চিত্র পাওয়া গেছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে। ওই চিত্রে দেখা যায়, এ বছরের ১৭ ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল। তাতে ২০টি কাঠামো ছিল। ২৮ নভেম্বরের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, আরো অন্তত ৩টি এনক্লেভ তৈরি হয়েছে।
অর্থাৎ এই গ্রামগুলো ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ নভেম্বরের মধ্যে নির্মাণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিটি এনক্লেভে কাঠের তৈরি প্রায় ৫০টি কাঠামো বা বাড়ি রয়েছে। এক কিলোমিটারের দূরত্বে তৈরি নতুন এই ৩টি গ্রামের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোও পাকা, পিচের তৈরি।
গ্রামগুলোতে অন্য এলাকা থেকে বাসিন্দাদের নিয়ে আসা হয়েছে বলেও দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























