অনলাইন ডেস্ক
আপডেট: ১৫:৪৬, ৭ ডিসেম্বর ২০২০
ব্রিটেনে ভ্যাকসিনের প্রয়োগ শুরু কাল থেকে
ছবি: অনলাইন
ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় ব্রিটেন। গত সপ্তাহেই ব্রিটেনের অনুমোদন পায় ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। দেশটিতে আগামীকাল থেকে জাতীয়ভাবে এই ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হবে। খবর বিবিসি
ভ্যাকসিন কার্যক্রমকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের ভ্যাকসিন কার্যক্রম হিসেবে অভিহিত করা হয়েছে।
করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে এই ভ্যাকসিন পাবেন।
ইংল্যান্ডে ভ্যাকসিন দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে আগামীকাল থেকে স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।
গত বুধবার (২ ডিসেম্বর) জরুরি ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দেয় বরিস জনসনের সরকার। এর একদিন পরই গত বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে যুক্তরাজ্যে পৌঁছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের করোনা ভ্যাকসিন। ড্রাই আইস দিয়ে সংরক্ষণ করে বেলজিয়ামের গবেষণাগার থেকে ব্রিটেনে পৌঁছে ফাইজারের এ ভ্যাকসিন।
বেলজিয়াম থেকে ইউরোটানেল হয়ে কয়েকটি ট্রাকে করে ব্রিটেনে ঢোকে এ ভ্যাকসিন। এর পর সেগুলোকে ইংল্যান্ড, ওয়েলেস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের কিছু গোপন স্টোরেজে পাঠানো হয়েছে।
আইনিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























