আন্তর্জাতিক ডেস্ক
আইসিইউ সংকটে কঠোর লকডাউনে ক্যালিফোর্নিয়া
ফাইল ছবি
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ও আইসিইউ সংকটে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সরকার।
সাউথ ক্যালিফোর্নিয়া, সান জোয়াকিন ভ্যালি এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকারের এই নির্দেশনা রোববার রাত থেকেই কার্যকর করা হয়েছে বলে সিএনএন জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সেলুন, বার, জাদুঘর, সিনেমা হল এবং অভ্যন্তরীণ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে হবে। খুচরা পণ্যের দোকানগুলো খোলা রাখা যাবে, তবে ধারণক্ষমতার ২০ শতাংশ মানুষের অবস্থান নিশ্চিত করতে হবে। রেস্টুরেন্ট এবং খাবার সরবরাহ সেবা সীমতি করা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে নিষেধ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ব্যবসাসহ স্কুল খোলা রাখা যাবে।
এই নির্দেশনা কমপক্ষে তিন সপ্তাহ বহাল থাকবে। অঞ্চলগুলোতে আইসিইউয়ের ধারণক্ষমতা ১৫ শতাংশ বৃদ্ধি পেলেই কেবল নিষেধাজ্ঞা তুলে নেয়ার চিন্তা করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
জানা গেছে, সাউথ ক্যালিফোর্নিয়া ও সান জোয়াকিন ভ্যালি অঞ্চলের দুই কোটি ৭০ লাখ মানুষকে সরকারের এই নির্দশেনা কঠোরভাবে মানতে হবে। এই দুটি অঞ্চলে আইসিইউয়ের ধারণক্ষমতা ১৫ শতাংশ কমে যাওয়ায় গত সপ্তাহেই গভর্নর গাভিন নিউসাম নতুন বিধিনিষেধের প্রয়োজনীয়তার কথা বলেন।
এছাড়া আইসিইউ সংকটে পড়ার আগেই উপসাগরীয় ছয়টি অঞ্চলের ৬০ লাখ মানুষ এই নির্দেশনার আওতায় পড়বে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























