আন্তর্জাতিক ডেস্ক
চীনের জলসীমায় রণতরী পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য-ভারতের
সংগৃহীত
চীনের ওপর চাপ প্রয়োগ করতে আগামী বছরের শুরুর দিকে দেশটির জলসীমার কাছাকাছি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য ও ভারত।
ভারতীয় বিমান বাহিনীর সূত্রের বরাতে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। চীনের বিমানবাহী রণতরীগুলোর অবৈধ আধিপত্যে বিস্তার প্রতিহত করার লক্ষ্যে এ কাজ করবে ভারত।
তবে, চীনা সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনকে প্রতিহত করার জন্য নয় বরং এ অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য সেখানে রণতরী পাঠাতে যাচ্ছে ভারত ও ব্রিটনে।
চীনা দৈনিকটি সেদেশের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার দিয়ে বলেছে, চীনের আশপাশে বিদেশি শক্তিগুলোর সামরিক শক্তি বৃদ্ধির পরিণতি ভালো হবে না।
ভারতের সঙ্গে সীমান্ত ইস্যুতে গেল কয়েক মাস ধরেই সম্পর্ক ভালো যাচ্ছে না চীনের। প্রায় দুদেশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উত্তেজনা পরিহারে বেইজিং-নয়াদিল্লি বেশ কয়েকবার আলোচনায় বসলেও তেমন কোন অগ্রগতি হয়নি। এরই মধ্যে দেশটির সমুদ্র সীমার কাছাকাছি বিমানবাহিনীর রণতরী পাঠানোর ঘোষণা দিল ভারত।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























