আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৪:০০, ৮ ডিসেম্বর ২০২০
কানাডায় অনুমোদন পেতে যাচ্ছে ফাইজারের ভ্যাকসিন
ফাইল ছবি
যুক্তরাজ্য এবং বাহরাইনের মতো কানাডায়ও অনুমোদন পেতে যাচ্ছে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন। আগামী সপ্তাহ থেকে করোনাভাইরাসেরএই টিকার প্রয়োগ শুরু করতে যাচ্ছে দেশটি। নিয়ন্ত্রকের অনুমোদন চূড়ান্ত হলে ফাইজার ও বায়োএনটেকের ২ লাখ ৪৯ হাজার ভ্যাকসিনের ডোজ পাবে কানাডা।
আশা করা হচ্ছে আগামী সপ্তাহেই এই ভ্যাকসিনের প্রথম চালান দেশটিতে পৌঁছে যাবে। আর তারপরই অগ্রাধিকার ভিত্তিতে মানুষ টিকাদান শুরু করতে পারবে। সোমবার পার্লামেন্টে এই ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সোমবার (৭ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বাস্থ্য কানাডার অনুমোদন এই সপ্তাহে আশা করা হচ্ছে এবং প্রথম শিপমেন্টগুলো খুব দ্রুত কানাডা পৌঁছাবে।
প্রতিবেদনে ট্রুডো বলেছেন, কানাডা ভ্যাকসিনের জন্য শুধু ফাইজার নয় আরও ছয়টি সংস্থার সঙ্গে যোগাযাগ করেছে।
ভ্যাকসিন কাদেরকে আগে প্রয়োগ করা হবে এমন প্রশ্নে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেন, ভ্যাকসিন প্রাপ্তদের তালিকায় প্রথমেই রয়েছে শারীরিকভাবে দুর্বল ও ক্ষতিগ্রস্ত বৃদ্ধ ও তাদের তত্ত্বাবধায়ক এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা। এরপরে আদিবাসী সম্প্রদায়ের প্রাপ্তবয়স্করা, রিটায়ারমেন্ট হোমসের বাসিন্দা এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসেবা গ্রহণকারীরাও অগ্রাধিকারের দলে থাকবেন। তবে টিকাগুলো অন্যদের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে এপ্রিল পর্যন্ত সময় লেগে যেতে পারে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার থেকেই দেশটিতে এই ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। ইতোমধ্যেই ভ্যাকসিনটির আট লাখ ডোজ দেশটিতে পৌঁছেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























