ঢাকা, মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৭ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩২, ৮ ডিসেম্বর ২০২০

৯০ বছরের মার্গারেটকে দিয়ে শুরু ভ্যাকসিন কর্মসূচি

সংগৃহীত

সংগৃহীত

যুক্তরাজ্যে শুরু হয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ কর্মসূচি। দেশটিতে প্রথমবারের মতো ভ্যাকসিন নিয়েছেন ৯০ বছর বয়সী মার্গারেট কেনান। 

দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছিল যে, ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু করবে। সেই অনুযায়ী আজ থেকে শুরু হলো ভ্যাকসিনের প্রয়োগ।

গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে পৌঁছায় মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা। এরপর থেকেই অপেক্ষার প্রহর শুরু হয়।

স্থানীয় সময় সকালে কনভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়েছেন মার্গারেট। তাকে ইঞ্জেকশনের মাধ্যমে করোনা ভ্যাকসিনের ডোজ দেয়া হয়েছে।

ওই নারী প্রায় ৬০ বছর ধরে কনভেন্ট্রিতে বসবাস করছেন। তিনি একটি গহনার দোকানে চাকরি করতেন। তার বয়স যখন ৮৬ বছর তখন তিনি কাজ থেকে অবসর নেন। মূলত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে আছেন এবং বয়স্ক লোকজনকে আগে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

ভ্যাকসিন নেওয়ার পর মার্গারেট বলেন, প্রথম ব্যক্তি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করতে পেরে আমার নিজেকে বিশেষ কেউ মনে হচ্ছে। আর কিছুদনি পরেই তার জন্মদিন। তিনি বলেন, এটা জন্মদিনের আগে সবচেয়ে ভালো উপহার।

যুক্তরাজ্যের প্রায় ৭০টি হাসপাতালে মঙ্গলবার টিকা কর্মসূচির আওতায় করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়সী লোকজন ও কেয়ারহোমের কর্মীদেরকেই প্রথম সারিতে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। টিকা গ্রহণের মাধ্যমে লোকজন আবারও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়